সর্বশেষ

সাহিত্য

তবুও

মঈনুল রনি
মঈনুল রনি

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘটবার নয়,তবুও আকাঙ্খা
লঙ্ঘনীয় নয়,তবুও দুশ্চিন্তা
চিরস্থায়ী নয়,তবুও অনন্ত আশা
প্রাপ্য নয়,তবুও ভালোবাসা।
মঈনুল রনি

তৃপ্ত নয়,তবুও অফুরন্ত চাহিদা
পূর্ণ নয়,পূর্ণ হবার নয়,তবুও তীব্র সংগ্রাম বেহুদা
সুখ অনন্ত নয়, তবুও অমোঘ কল্পনা
প্রাণ স্থির নয়, তবুও স্বপ্নিল জাল বোনা।

বাঁচতে চায় মন, শরীর দেয় না সায়
কষ্টের সাগরে হাবুডুবু, তবুও মায়া কাটানো দায়
জীবনভর সাধনা, পায় না স্বীকৃতি
সময় ঘন্টা দৌড়োয়, রেখে যায় স্মৃতি

হবার নয়, তবুও অবিরত চাওয়া
অমর নয়, তবুও মমতায় বাধা
যোগফল মিলবার নয়, তবুও জটিল সমীকরণ
শূন্যতে শুরু, শূন্যতায় শেষ, তবুও জীবন অসাধারণ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০