সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর অভিযানে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রংপুরের কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চরের বাসিন্দা আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁর ওপর ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো।

গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকার বিষয়ে বাবার সঙ্গে মুঠোফোনে কথা হয় নাসরিনের। সে সময় তাঁর বাবা নুর ইসলাম জানান, ধান কাটার পর বাকি টাকা পরিশোধ করা হবে। তবে পরদিন ২৯ অক্টোবর ভোরে স্বজনেরা নাসরিনের মৃত্যুর খবর পান। খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিহতের পিঠ, গলা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তিন নম্বর এজাহারনামীয় আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলালকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উলিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০