সর্বশেষ

সাহিত্য

অনন্ত প্রতীক্ষা

মঈনুল রনি
মঈনুল রনি

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবনের নানা আয়োজন, সম্পর্ক, প্রাপ্তি-অপ্রাপ্তি, স্বপ্ন, গ্লানি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জমে থাকে অসংখ্য অব্যক্ত অনুভূতি। ক্ষমা, প্রশান্তি ও মুক্তির আকাঙ্ক্ষায় কখনো কখনো দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। কবি মঈনুল রনির ‘অনন্ত প্রতীক্ষা’ কবিতায় জীবনের অন্তর্দ্বন্দ্ব, মানসিক অস্থিরতা, বেদনা ও মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে ফুটে উঠেছে।
মঈনুল রনি

কত শত আয়োজন জীবন জুড়ে
কত পরিচয়ে হৃদয় পুড়ে
কত সমিকরণ জটিল হয়
কত অব্যক্ত প্রকাশ অস্ফুটো রয়।

কত অজানায় মন হারায়
কত অচেনায় পা বাড়ায়
শত আবেগের রাশ ফুরায়
কত গ্লানি জীবন মাড়ায়।

কত অর্জন বৃথা রয়
কত তর্জন মিছা হয়
কত স্বপ্ন পূরণ হবার নয়
কত জন্ম আলোর খোঁজে রয়।

কত মন চায় ক্ষমা
কত আশা বুকে জমা
কত হৃদয়ে ক্ষত শত
কষ্টে ডুবসাতার অবিরত।

অসহায় প্রাণ খুঁজে প্রশান্তি
অস্থির চিত্ত পায় না গতি
অবেলায় করে মুক্তির অপেক্ষা
অসময়ে শেষ হয় অনন্ত প্রতীক্ষা।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০