সর্বশেষ
গুলশানে এইমাত্র কার্যালয়ে কবিদের প্রাণবন্ত আড্ডা, কবিতায় মিলল হৃদয়ের সেতুবন্ধ
রাজধানীর নাগরিক ব্যস্ততা, যানজট আর কোলাহলের বাইরে কবিতার নির্মল আবহে একদিনের জন্য যেন গড়ে উঠেছিল ভিন্ন এক জগৎ। শব্দের সঙ্গে শব্দের মিতালি, ছন্দের দোলায় অনুভূতির প্রকাশ আর কবিতাকে ঘিরে হৃদয়ের নিবিড় সংযোগ—এমনই এক সাহিত্যিক আবহে রাজধানীর গুলশানের নিকেতনে সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল এইমাত্র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবি আড্ডা।
কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়া নিয়ে বিরোধ: পিতা-পুত্রকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে হামলা ও সদস্যদের আহত করার ঘটনায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সৌদি আরবের দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা ঢাকা-জেদ্দা ও ঢাকা-মদিনা রুটের ফ্লাইট ব্যবহার করতে পারবেন।
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন
বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে ২২ জন অংশ নেন। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
আগামী বছরেই শুরু হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের কাজ শুরু হতে যাচ্ছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সাত কোটি মানুষের আর্থসামাজিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।