সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় দিনমজুরের মরদেহ সৎকারে চাঁদা দাবি, তীব্র ক্ষোভ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে এক সনাতন ধর্মাবলম্বী দিনমজুরের মরদেহ সৎকারে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায় সরকারি মহাশ্মশানে দাফন ও সৎকারে বাধা সৃষ্টি করা হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সহায়তায় শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের তাজপুর এলাকায় গত শুক্রবার দিনমজুর যুগল দাশের প্রয়াণের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের ইচ্ছা ছিল পূর্বপুরুষদের মতো গ্রামের সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাশ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

স্বজনদের অভিযোগ, মৃতদেহ সৎকারের চাবি চাইতে গেলে শ্মশানের দায়িত্বে থাকা ভীম ঘোষ চাবি দিতে গড়িমসি করেন এবং সরাসরি ১০ হাজার টাকা দাবি করেন। আকস্মিক এই টাকার অঙ্কে দরিদ্র পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়ে।

প্রত্যক্ষদর্শী ভবেশ পাল জানান, চাঁদা দিতে না পারায় বাধ্য হয়ে চাবি ছাড়াই মহাশ্মশানের এক কোণে স্বজন ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের উপস্থিতিতে সৎকার শেষ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নব কুমার দেবনাথ জানান, শ্মশানটি সরকারি হলেও অর্থ দাবির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানিয়েছেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ জমা দিলে প্রশাসনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০