সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন, ইরানের ‘সমৃদ্ধ ইউরেনিয়াম’ নিয়ে সর্তকবার্তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে নিজের ধৈর্যের সীমা স্পষ্ট করেছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান দ্রুত সমঝোতায় না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি আর বেশি ধৈর্য ধরতে যাচ্ছি না। তাদের চুক্তিতে আসা উচিত।” তিনি আবারও ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি নিজের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প উল্লেখ করেন, ইরানের গোপন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে থাকলে তা ‘জনসংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ’।

বর্তমানে যুদ্ধ থামাতে আলোচনা চলছে, তবে তাত্ক্ষণিক অচলাবস্থা কাটছে না। যুক্তরাষ্ট্র চায়, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করুক এবং ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক। অন্যদিকে তেহরান চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হরমুজ প্রণালি সংক্রান্ত সংকটের মধ্যেই ট্রাম্প ও শি বেইজিংয়ে বৈঠক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি খোলা রাখার গুরুত্বে একমত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বিরাট সংকট সৃষ্টি করে। চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং প্রধান তেল ক্রেতা হওয়ায় সংকট নিরসনে বেইজিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন।

এদিকে ওমান উপকূলে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। আফ্রিকা থেকে সংযুক্ত আরব আমিরাতে গবাদি পশু বহনকারী একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডের দাবি, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কারণে জাহাজটি ডুবে যায়। ভারত জানিয়েছে, ১৪ নাবিককে উদ্ধার করেছে ওমান কোস্ট গার্ড।

আরেকটি ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটি জানিয়েছে, ফুজাইরাহ উপকূলে নোঙর করা একটি জাহাজে ‘অননুমোদিত ব্যক্তি’ উঠে সেটি ইরানের নিয়ন্ত্রণে নেয়।

হোয়াইট হাউস জানায়, বৈঠকে শি চিন পিং হরমুজ প্রণালিকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন এবং চীনা জাহাজ চলাচলে কোনো টোল আরোপ না করার পক্ষে মত দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, শি তাঁকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না।

ধীরে ধীরে কিছু জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিতে শুরু করেছে ইরান। জাপান ও চীনের কয়েকটি ট্যাংকার সম্প্রতি প্রণালিটি অতিক্রম করেছে। বিপ্লবী গার্ড বলছে, বুধবার সন্ধ্যার পর থেকে অন্তত ৩০টি জাহাজ প্রণালি পার হয়েছে। তবে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা সিনেট কমিটিকে জানিয়েছেন, ইরানের সামরিক ক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে দুর্বল’, তবে তাদের কাছে এখনও যথেষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যান তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন