আন্তর্জাতিক
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী দল ইয়াশারের নেতা ও দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সদস্যদের মধ্যে আইজেনকটের প্রতি বেশি সমর্থন থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নিজ নিজ নির্বাচনী এলাকায় বিজয়ী হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।
ট্রাম্পের সামনে কঠিন রাজনৈতিক বাস্তবতা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। প্রতিনিধি পরিষদের জাতীয় ভোটে ডেমোক্র্যাটদের ব্যবধান প্রায় ১৩ শতাংশ পয়েন্টে পৌঁছেছে। ১৯৭৬ সালের পর কংগ্রেস নির্বাচনে কোনো দলের এটাই সবচেয়ে বড় ব্যবধান বলে প্রাথমিক হিসাব উঠে এসেছে। এই ফলের মধ্য দিয়ে ট্রাম্পের সামনে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের
হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ নৌপথে প্রবেশের চেষ্টাকালে নৌমাইনের বিস্ফোরণে চারটি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়। একই সঙ্গে নৌ চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আরও দুটি জলযান আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিকের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আইওয়ায় অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা।
ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
স্পেনের টোলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ভ্যালাডোলিড থেকে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রার্থিতা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।