সর্বশেষ

জাতীয়

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, সকাল ৬টা ১০ মিনিটে তার গাড়িবহর ঢাকা ত্যাগ করে। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমনকে কেন্দ্র করে জেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে পুরো শহর ও যাতায়াত পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বগুড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে একই দিন সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরিকল্পনা অনুযায়ী, সন্ধ্যা ৬টায় তিনি বগুড়া ত্যাগ করবেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন