জাতীয়
গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী শেভরন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে বাংলাদেশের পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য শুধু বিদ্যুৎমন্ত্রীকে এককভাবে দায়ী করা কতটা যৌক্তিক—এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, পুরোনো বিতরণব্যবস্থা, দীর্ঘ ফিডার, জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা, জ্বালানি সরবরাহ এবং জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতিসহ একাধিক কারণ রয়েছে। ফলে সংকটের প্রকৃত কারণ চিহ্নিত না করে ব্যক্তিকে দায়ী করার বদলে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর বিএনপির মনোনয়ন বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
হামে ৭ জনের মৃত্যু, ডেঙ্গুতেও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুতে গত এক দিনে আরও ২ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রামপালের ৮০ লাখ টন কয়লা দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ প্রকিউরমেন্ট অফিসার এস এম জাহিদ হাসানের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা, দরপত্রের শর্ত প্রয়োগে অসম আচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
সুস্থ বাংলাদেশ গড়তে তরুণরা এগিয়ে এলে সবই সম্ভব: প্রধানমন্ত্রী
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়তে এগিয়ে এলে ডেঙ্গুসহ বিভিন্ন নাগরিক সমস্যা মোকাবিলা করা সম্ভব।