সর্বশেষ

রাজনীতি

মোংলা পৌর নির্বাচন ঘিরে তৎপরতা: সংরক্ষিত আসনে প্রার্থী হতে চান শ্রাবণী ইয়াসমিন লাইজু

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে এখনো তফসিল ঘোষণা না হলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগেভাগেই শুরু হয়েছে নানা আলোচনা ও প্রস্তুতি। বিশেষ করে সংরক্ষিত নারী ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ ক্রমেই বাড়ছে।

এমন প্রেক্ষাপটে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন শ্রাবণী ইয়াসমিন লাইজু। তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শ্রাবণী লাইজুর পারিবারিক রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তার মা কমলা বেগম মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর এবং মোংলা পৌর মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মায়ের পথ ধরেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, কুশল বিনিময় এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।

নিজের প্রার্থিতার বিষয়ে শ্রাবণী লাইজু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছেন। মায়ের অনুপ্রেরণায় তিনি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার লক্ষ্য নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

তিনি আরও জানান, নির্বাচনী তফসিল এখনো ঘোষণা না হলেও তিনি মাঠপর্যায়ে প্রাথমিক যোগাযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রাবণী ইয়াসমিন লাইজু দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের বিপদ-আপদে পাশে থেকেছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষা ও চিকিৎসা সহায়তায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। নারী ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সচেতন মহল মনে করছে, শিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত নারীরা নির্বাচনে অংশ নিলে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
 

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন