সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ১ম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ: প্রতিবেশী ‘চাচা’ গ্রেফতার

 মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী সদর উপজেলার বালুসাইর এলাকায় স্কুল থেকে ফেরার পথে সাত বছর বয়সী এক শিশুকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণীতে পড়ুয়া ওই শিশুটি। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার প্রতিবেশী চাচা (বাবার খালাতো ভাই) আবুল কালাম আজাদ তাকে ১০ টাকা দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানালে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত আবুল কালামকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

একমাত্র সন্তানের সাথে এমন নির্মমতায় ভেঙে পড়েছেন মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন:

"আমার অবুঝ সন্তানের সাথে যে অন্যায় হয়েছে, আমি তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি চাই। এই বিচার দেখে যেন আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।"
চিকিৎসকের বক্তব্য
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানা কবির জানান, শিশুটিকে গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, "হাসপাতালে আনার পরই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করেছি। শিশুটির গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।"


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তিনি বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন