সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে গুলি–বোমা হামলায় বিএনপি কর্মী মুকুল হোসেন গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি কর্মী মুকুল হোসেনকে (৫৫) লক্ষ্য করে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে সাহারবাটি গ্রাম ও ভাটপাড়া গ্রামের সংযোগ সড়কে এ হামলা হয় বলে জানা গেছে।

আহত মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন মুকুল হোসেন। সাহারবাটি থেকে ভাটপাড়া যাওয়ার পথে ভাটপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক, পিঠ ও হাতে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে হামলাকারীরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুলির শব্দ ও বিস্ফোরণে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মুকুল হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তার বা পূর্ব বিরোধের জের ধরেই এই হামলা হয়ে থাকতে পারে। তবে মুকুল হোসেন কোনো সাংগঠনিক পদে না থাকলেও এলাকায় বিএনপির একটি পক্ষের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন