আন্তর্জাতিক
ইরান তেলের বৈশ্বিক বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা কখনোই বিনামূল্যে পাওয়া যাবে না।
তেল রপ্তানিতে বাধা মানবে না ইরান, দিলো পাল্টা সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরান তেলের বৈশ্বিক বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা কখনোই বিনামূল্যে পাওয়া যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানের তেল রপ্তানিতে কেউ বাধা সৃষ্টি করবে, অথচ অন্যদিকে নিজেদের জন্য নিরাপত্তা প্রত্যাশা করবে—এমন অবস্থান গ্রহণযোগ্য নয়।
আরেফ আরও বলেন, পরিস্থিতি এখন স্পষ্ট—বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে, হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার নিশ্চিত করতে হবে, নয়তো সম্ভাব্য বড় ধরনের ক্ষতির ঝুঁকি নিতে হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপ স্থায়ীভাবে প্রত্যাহারের ওপর।
১৮৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর