সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের বন্দর ও জাহাজে হুমকি: যুক্তরাষ্ট্রকে আরাগচির সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বন্দর ও জাহাজকে লক্ষ্য করে হুমকির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আলাপকালে আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের সামুদ্রিক অবকাঠামো—বিশেষ করে বন্দর ও জাহাজ—নিয়ে হুমকিমূলক আচরণ যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাবই প্রকাশ করে।

তিনি আরও জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান কোনো ধরনের ছাড় দেবে না এবং প্রয়োজনে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরানের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে আরও গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে এসেছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন