সর্বশেষ

বগুড়া

বগুড়ায় এআই প্রযুক্তিতে যুব দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় এক বিশেষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী গড়ে তোলাই এই মহতী উদ্যোগের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক কর্মসূচির আয়োজন করেছে বগুড়া মহানগর বিএনপি ও জেলা প্রশাসন। দিনব্যাপী কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সাতমাথা অবরোধ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করে।

বগুড়ায় ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতারা।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বগুড়ায় পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় ক্রীড়ার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

বাজেট পাস: বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল, বাস্তবায়নে গুরুত্বারোপ

জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পাস হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতারা বাজেটকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এটি জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।