কুমারখালীতে কবি বাবুল পিয়ারের কাব্যগ্রন্থ ‘কবিতা কথা বলে’ মোড়ক উন্মোচন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে এক বর্ণাঢ্য আয়োজনে কবি বাবুল পিয়ারের নতুন কাব্যগ্রন্থ ‘কবিতা কথা বলে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী পাবলিক লাইব্রেরির ১ম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইমাম উদ্দিন আহমেদ ইমন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা শিক্ষাবিদ ও সাহিত্যিক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম ও অধ্যাপক স্বপন কুমার রায়। তারা কবি বাবুল পিয়ারের সাহিত্যকর্মের প্রশংসা করে তার সৃষ্টিশীলতার ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক সোহেল আমিন বাবু, কবি বাবলু জোয়ার্দার, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কবি মুন্সী সাঈদ, কবি সিদ্দিক প্রামাণিক, বাচিক শিল্পী আকরাম হোসেন আরজু এবং কবি রহমান আজিজ।
বাচিক শিল্পী অবনি আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অনুভূতি প্রকাশ করেন কবি শাহাবুদ্দিন আহমেদ, মেহেদী হাসান, আব্দুর রাজ্জাক, ফজলুল হক, মাসুদ সিদ্দিকী, এস রুশদী, কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ এবং লিটন আব্বাস।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিল্পী রাকিব হোসেনের তাৎক্ষণিক চিত্রাঙ্কন। তিনি কবির দুটি কবিতার ভাবনা থেকে সরাসরি চিত্র অঙ্কন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি কবির নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন আকরাম হোসেন আরজু ও অবনি আরজু।
অনুষ্ঠানের শেষে বক্তারা কবি বাবুল পিয়ারের সাহিত্যিক জীবনের সফলতা কামনা করেন এবং তার নতুন কাব্যগ্রন্থটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৫৯ বার পড়া হয়েছে