সর্বশেষ

সারাদেশ

ভিমরুলের হামলায় পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না, প্রাণ হারালেন বৃদ্ধ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের ঝাঁকের আকস্মিক আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন সেরাজুল ইসলাম। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের দুই কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে ওই এলাকা অতিক্রম করছিলেন। হঠাৎ করেই ক্ষিপ্ত ভিমরুলের একটি ঝাঁক তাদের ওপর হামলা চালায়।

প্রাণ বাঁচাতে তারা দ্রুত পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে ততক্ষণে ভিমরুলের দংশনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ভিমরুলের হামলায় পথচারীসহ আরও অন্তত ১০ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই সেরাজুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকজন আক্রান্ত হলেও তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন