সর্বশেষ

সারাদেশ

শার্শার জিয়া খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল (যশোর)
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল (যশোর)

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের জিয়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়া খালের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালটির সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও রয়েছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন