সর্বশেষ

রাজনীতি

রাজশাহীতে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এ আয়োজন করে রাজশাহী মহানগর ছাত্রদল।

আজ মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ফাইল ও জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদল নেতা মো. নাহিদ হোসেন মিনালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন আবির, রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রেকাত, কাশিয়াডাঙ্গা থানা কৃষক দলের সভাপতি রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুন্না, রাজশাহী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা শিমুল, রাজশাহী সরকারি সার্ভে কলেজ ছাত্রদলের ছাত্রনেতা রাতুল, ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি শাকিল, ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি লিমন এবং ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে ছাত্রদল নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন