সর্বশেষ

সারাদেশ

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—স্থানীয় খোঁজেখানী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম (১৫), মিলন মিয়ার মেয়ে এবং খোঁজেখানী বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫), শ্যামল মোড়লের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে দুই কিশোরী। এ সময় তারা সাঁতার না জানায় হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে পড়ে। পরে স্বজনদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি ঢাকার সিভিল ডিফেন্সের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। তবে ডুবুরি দল পৌঁছানোর আগেই একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা এবং মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন