কুমারখালী
লালন মাজারের দানবাক্সে ১৫ দিনে মিলল সাড়ে ৮ লাখ টাকা
কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির দুটি দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। ১৩৬তম তিরোধান উৎসব উদযাপনের মাত্র ১৫ দিনের ব্যবধানে সোমবার এসব দানবাক্স খোলা হয়। সংগৃহীত অর্থ প্রশাসনিক নজরদারিতে লালন অ্যাকাডেমির তহবিলে জমা করা হয়েছে।
কুমারখালীতে রবীন্দ্র মডেল বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে অবস্থিত রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও রহস্যজনক কারণে এই সাত কর্মীর আবেদন ঝুলে রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতি ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালীতে লালন শাহ মাজার প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে, যার ফলে মাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ঢাবিতে ভর্তি হয়েও আলামিনের পড়াশোনা অর্থসংকটে অনিশ্চিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও চরম অর্থসংকটে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী ছাত্র আলামিন হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধের উপক্রম হওয়ায় তিনি এখন গ্রামে ফিরে এসেছেন।
কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রামে।