গোপালগঞ্জ-মাদারীপুর সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপার গ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তামিম। পথে শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তামিমকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক মো. সোহাগ শেখ জানান, হাসপাতালে আনার আগেই তামিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে ।
১১৯ বার পড়া হয়েছে