সাহিত্য
একই শহর রাস্তাঘাট অলিগলি
মিনতি
গুলশান চৌধুরী
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একই শহর রাস্তাঘাট অলিগলি
দুজনেই বাসিন্দা এদিক সেদিক চলি।
হবে কি দেখা কখনও চলন্ত পথে
কিম্বা কফি সপে
অথবা বিনোদন পার্ক বা বৈশাখী উৎসবে?
জানি হবে না —
শুধু অপেক্ষা আর অপেক্ষা
স্বপ্নগুলো বরাবরের মতই হৃদে পুষে রাখা।
বৈশাখ তুমি কি পার না বিক্ষুব্ধ হয়ে তাণ্ডব চালাতে
সবকিছুকে ভাসিয়ে দুজনকে একত্রিত করতে?
মিনতি করি বৈশাখ, রমনার বটমূল না হোক, শাহবাগ না হোক,
রাজধানীর যে কোন এক প্রান্তে!!!
৩৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন