সর্বশেষ

সারাদেশ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু সোমবার

 দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা নগরীকে হামমুক্ত করার লক্ষ্যে আগামী সোমবার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। কর্মসূচি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিলেও খুলনা নগরীতে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহভাজন আক্রান্তের তালিকায় যশোর ও কুষ্টিয়া জেলা রয়েছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী টিকা নিয়ে জনসচেতনতা ও আলোচনা বেড়েছে।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) জানিয়েছে, সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় টিকার মজুদ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে রোববার দুপুর ২টায় স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সামগ্রিক পরিস্থিতি ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন।

কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে টিকাদান চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে, তবে শুক্রবার ও শনিবার সেবা বন্ধ থাকবে। সরকারি হাসপাতালের নার্স, সিটি করপোরেশনের কর্মী ও স্বেচ্ছাসেবীরা টিকাদানে সহযোগিতা করবেন।

এদিকে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে “চাই হামমুক্ত খুলনা” শীর্ষক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, চলমান ২০ দিনের বিশেষ কর্মসূচিতে যশোর সদর পৌর এলাকায় প্রায় ৯১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী’র নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন