সর্বশেষ

সারাদেশ

অবৈধ বাঁধে ডুবেছে ৫ হাজার বিঘা ধান, অপসারণের দাবিতে কৃষকদের মানববন্ধন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার হাজারবিঘী বিল এলাকায় সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, বিলের ইজারাদার কর্তৃক নির্মিত এই বাঁধের কারণে প্রায় ৫ হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে হাজারবিঘী বিলের পাশে প্রায় চার শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে সন্তানরাও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে যোগ দেয়।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় পাঁচ বছর আগে বিল ইজারা নেওয়ার পর ইজারাদার নাসিম পাশের একটি সরকারি খালে রাতের আঁধারে জোরপূর্বক কংক্রিটের বাঁধ নির্মাণ করেন। এর ফলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে গত বছর বিলসংলগ্ন হাজারো বিঘা জমির ধান সম্পূর্ণ তলিয়ে যায়। এতে কৃষকদের ঘরে ফসল তুলতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

কৃষকরা আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে একই পরিস্থিতি আবারও সৃষ্টি হওয়ার আশঙ্কায় তারা চরম উদ্বেগে রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বরং ইজারাদারের পক্ষ থেকে কৃষকদের হুমকি ও মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়।

অবিলম্বে অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়ে কৃষকরা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন