সর্বশেষ

সাহিত্য

প্রেমের কবিতা

শাহেদ সরোওয়ার্দী
শাহেদ সরোওয়ার্দী

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পহেলা বৈশাখে বৈশাখী সাজে
সেজেছিলে অপরূপা,
চোখে ছিল সুরমা-কাজল
চুলে গোলাপ খোঁপা।

পরনে ছিল লালপাড় সাদা শাড়ী
কপালে জোনাকি টিপ,
পা ছিল আলতা রাঙানো
ঠোঁটে খয়েরী লিপস্টিক।

গলাতে ছিল হরেক মালা
হাতে রেশমি কাঁচের চুড়ি
সারা অঙ্গে ভরা যৌবন
উঠতি টগবগে ছুড়ি।

পহেলা বৈশাখে দু’জনে একসাথে
করলাম ঘোরাঘুরি
গড়াই নদীর ঢেউয়ের তালে
ভাসিয়ে দিলাম তরী।

ধীরে ধীরে সন্ধ্যা নামিছে
বৃষ্টি ঝরছে গুড়্-গুড়্
মাঝেমাঝে বিজলীর চমক
বুক কাঁপে যে দুরুদুরু।

ভেজার আশঙ্কায় আশ্রয় খুঁজি
পেলাম পুরাতন ভগ্নবাড়ি,
সে বাড়িতে নেই আর কেউ
সে আর ভেজা শাড়ি।

ভেজা শাড়িতে ভেজা সাদাদেহ
বিজলী ধরেছে মেলে,
কি জানি আজ সারা অঙ্গে
কি যেন যায় খেলে!

মনোহারিণী প্রশস্ত নিতম্ব তার
উন্নত কুচকুম্ভ দেহ!
সাথী এ রাতে তুমি আর আমি
দেখবার নেই কেহ!

ভেজা ভেজা ঠোঁটে জেগেছে চরস
দুরুদুরু বুকে নেমেছে বরষ
উষ্ণ সকল অঙ্গ!
এতদিনের গড়া তপস্যা আমার
এবারই বুঝি ভঙ্গ।

সুবাসিত দেহে স্যাঁতস্যাঁতে বুক
চর্ব্যচূষ্যতে নেয়ে
প্রকৃতিজুড়ে শুধু ভালোবাসা
রাত্রিরা যায় ধেয়ে।

উন্মত্ত পৃথিবীর মত্ত মানুষ
ক্লান্তিতে ভর করে
সংজ্ঞা হারিয়ে হয়ে অচেতন
সচেতন বহুদূরে।

উষ্ণদেহ হয়েছে হীম
চোখেতে চোখ পড়ে
বুকের বসন ঝড়-বাতাসে
বুক থেকে গেছে সড়ে।

বিন্দু প্রচেষ্টা ছিল না বুঝি
এ বসন ধরে রাখার
তাইতো এ দেহ আর রাত্রিতে মিলে
হয়েছিল একাকার!

নববর্ষ্ তুমি- পহেলা বৈশাখে
এ দিনে হয়েছি হীন!
সাড়া তোমারও পেয়েছিলাম প্রিয়া
তাই তুমিও চরিত্রহীন।


১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন