সর্বশেষ

আন্তর্জাতিক

স্পেনে বাংলাদেশীসহ বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রায় ৫ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্পেন সরকার দেশটিতে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য একটি বড় ধরনের ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী আইনি স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার মধ্যেই স্পেন সরকারের এই উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। তবে এ পদক্ষেপ দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করেছে। বিরোধী দলসহ কিছু সরকারি কর্মকর্তা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

সরকার একটি ডিক্রির মাধ্যমে অভিবাসন আইন সংশোধন করে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের পথ তৈরি করেছে। এতে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সিদ্ধান্ত কার্যকর করার সুযোগ পায় বামপন্থী সরকার। এর আগে একই ধরনের একটি বিল আইনসভায় পাস করানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।

নতুন কর্মসূচি অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণকারী নথিহীন অভিবাসীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতির আবেদন করতে পারবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে—আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ থাকতে হবে এবং কোনো ধরনের ফৌজদারি রেকর্ড থাকা যাবে না।

স্পেনের অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সাময়িক অনুমোদন পাওয়া অভিবাসীরা এক বছর পর স্থায়ী বসবাস ও কাজের অনুমতির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।

বিশেষজ্ঞদের মতে, স্পেনে জনসংখ্যায় বয়স্ক মানুষের হার বাড়ায় শ্রমবাজারের ঘাটতি পূরণে অভিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী সানচেজও এটিকে ‘ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তবে বিরোধী দল পিপলস পার্টি এ সিদ্ধান্তকে ‘অমানবিক, অন্যায্য ও অস্থিতিশীল’ বলে সমালোচনা করেছে।

সরকারি হিসাব অনুযায়ী, এই কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এ সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক আনন্দ ও স্বস্তি দেখা গেছে। বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন