সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে আজ বুধবার রাতে জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

তিনি জানান, স্থানীয় সময় রাত ৯টায় (জিএমটি ০১:০০) এই ভাষণ প্রদান করা হবে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় সম্প্রচারিত হবে।

লেভিট আরও বলেন, ভাষণে ইরান সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবেন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেননি।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০