সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্প–নেতানিয়াহুর যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এককভাবে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে ‘টাইমস অব ইসরায়েল’। তিনি জানান, যুদ্ধের সমাপ্তি নির্ধারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়েই সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে। তার দাবি, তিনি এবং নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান ইতোমধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার পরিকল্পনা করছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে এবং ইরানের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত কি কেবল যুক্তরাষ্ট্র নেবে, নাকি ইসরায়েলেরও সমান ভূমিকা থাকবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি অনেকটাই যৌথ সিদ্ধান্ত হবে। দুই দেশের নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

তবে যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে হামলা বন্ধ করে দেয়, সে ক্ষেত্রে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না—এ বিষয়ে মন্তব্য করতে চাননি ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ওয়াশিংটন ও তেলআবিবের কৌশলগত ঘনিষ্ঠতারই ইঙ্গিত দেয়। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার প্রতিফলনও এতে স্পষ্ট।

এদিকে যুদ্ধ ঠিক কোন পর্যায়ে গিয়ে শেষ হবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলাবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন