সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ভাষণে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের মাটি ও পানি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে শত্রুপক্ষ ইরানের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, শত্রু রাষ্ট্রগুলো বিভিন্ন কৌশলে আঞ্চলিক বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে আত্মরক্ষার্থে তেহরান পাল্টা জবাব দিতে বাধ্য হবে। তবে এর অর্থ এই নয় যে সেই দেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যারা ইরানের ওপর আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে তেহরান কঠোর অবস্থান নেবে এবং শক্তভাবে জবাব দেওয়া হবে।

এ সময় তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং প্রয়োজনে রাস্তায় নেমে দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০