সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানসহ চার দেশ মিলে গড়তে যাচ্ছে ‘ইসলামিক আর্মি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তা সঙ্কট মোকাবিলায় মুসলিম বিশ্বের মধ্যে সমন্বিত প্রতিরক্ষা গঠনের আহ্বান জানিয়েছে ইরান।

দেশটির প্রভাবশালী নেতা ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মহসেন রেজাই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে একটি ‘ইসলামিক আর্মি’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

রেজাই বলেন, “মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। নিজেদের সুরক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত ইসলামিক প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের বিদ্যমান সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে একইসঙ্গে তারা সতর্ক করছেন, এতে করে আঞ্চলিক সংঘাতের মাত্রাও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে সোমবার ভোরে আবারও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাজধানী তেল আবিব ও হাইফায় হামলায় অন্তত পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনা।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর থেকেই চলছে পাল্টাপাল্টি হামলার ঝড়। এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইরানের ইসলামিক আর্মি গঠনের প্রস্তাবকে কেউ দেখছেন মুসলিম ঐক্যের বার্তা হিসেবে, কেউ আবার এটিকে মধ্যপ্রাচ্যে নতুন একটি সামরিক জোটের আবির্ভাব হিসেবে দেখছেন, যা বিদ্যমান জোট ও শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব বাস্তবায়নের পথে রয়েছে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক বাধা, তবে এটি মুসলিম বিশ্বে একটি নতুন আলোচনার সূচনা করেছে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন