সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক দ্বন্দ্বে ফের উত্তাপ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ জুন, ২০২৫ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিকে দেশটির জাতীয় স্বার্থ ও ইসলামি বিপ্লবের আদর্শের বিরুদ্ধে উল্লেখ করে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই খামেনি এ মন্তব্য করেন।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “আমেরিকার প্রস্তাব আমাদের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের চেতনার সম্পূর্ণ বিপরীত। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিই পারমাণবিক উন্নয়নের মূলে রয়েছে— এ নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু বলার অধিকার নেই।”

নতুন চুক্তি নিয়ে মতবিরোধ
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি বাতিল করেন। এরপর থেকেই একটি নতুন চুক্তির খসড়া নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র কিছু প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে তেহরান, তবে এসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইরান দাবি করেছে, নতুন চুক্তিতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু নির্দিষ্ট ‘নিশ্চয়তা’ চাইছে, যাতে আগের মতো হঠাৎ করে কোনো পক্ষ চুক্তি থেকে সরে না যায়।

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে অধিকার রক্ষার ঘোষণা
ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল, ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে। কিন্তু তেহরান বরাবরই বলছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানি উৎপাদন তাদের বৈধ অধিকার।

এ বিষয়ে খামেনি বলেন, “ধরা যাক, আমরা ১০০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করলাম। কিন্তু যদি আমাদের নিজস্ব জ্বালানি উৎপাদনের সক্ষমতা না থাকে, তাহলে এগুলো কোনো কাজে আসবে না। তখন জ্বালানির জন্য আমাদের আমেরিকার কাছে যেতে হবে, যেখানে তারা আমাদের উপর বহু শর্ত চাপিয়ে দেবে।”

তিনি আরও বলেন, ইরান নিজেদের সক্ষমতা হারিয়ে বিদেশি নির্ভরশীলতার জালে আবদ্ধ হতে চায় না। আর এজন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন