সর্বশেষ

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জাভা সাগরে জাহাজ নিখোঁজ, উদ্ধার ১০২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী জাহাজ ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’-এর ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ অন্য যাত্রী ও ক্রুদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাহাজটির যাত্রীদের সন্ধানে হেলিকপ্টার ও আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল। এরপর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়।

উদ্ধারকারীরা এখনো নিখোঁজ যাত্রী ও ক্রুদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ এবং জাহাজটির বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। দেশটির দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে স্থানীয় মানুষের কাছে যাত্রীবাহী জাহাজ ও ফেরি গুরুত্বপূর্ণ পরিবহনব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০