সর্বশেষ

সাহিত্য

সম্প্রীতির কাব্য

আফরোজা পারভীন
আফরোজা পারভীন

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আল্লাহ সৃষ্টি করেন আমায়
কেউ ডাকেন ঈশ্বর
কেউ ভগবান ডাকেন তাকে
তিনি অবিনশ্বর।
আফরোজা পারভীন

কেউবা পরেন মাথায় টুপি
তিলক কেউ কপালে,
ক্রুশ এঁকেছেন কেউবা বুকে
নিরব অন্তরালে।

সৃষ্টিকর্তা সবার একই
ভিন্ন নামে ডাকি
একই খোদার সৃষ্টি এসো
আপন হয়ে থাকি।

সম্প্রীতি আর মানবতা
থাকুক সবার মনে,
শান্তি এবং ঐক্য নিয়ে
থাকবো সবার সনে।

ধর্ম হোক না ভিন্ন ভিন্ন
সৃষ্টির সেরা জীব,
সবকে ভালোবাসা দিয়ে
মন থাকুক সজীব।

ঘৃণা ছড়ায়ে কি লাভ বল
নিজেই কষ্ট পাওয়া,
হিংসার আগুনে পুড়ে
ধ্বংস হয়ে যাওয়া।

সহনশীলতাতেই যে লাভ
একবার ভেবে দেখ
বৈষম্য ঘুঁচিয়ে মানব
প্রেমের কাব্য লেখ।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০