সাহিত্য
শারদ আকাশ নীল যে আজ,
শারদোৎসবে আনন্দধারা
মঞ্জুশ্রী দত্ত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদ আকাশ নীল যে আজ,
সাদা মেঘের ভেলা,
কাশফুলের দোলায় দোলে
স্নিগ্ধ-সাজে মেলা।
মঞ্জুশ্রী দত্ত
শিউলি ঝরে ভোরের বেলা,
মিষ্টি সুবাস ছড়ায়,
পূজার খুশি সবার মনে
নতুন স্বপ্ন জড়ায়।
ঢাকের তালে ধিনিক ধিনা,
কাঁসর ঘণ্টা বাজে,
মা দুর্গা আসেন ধরায়
শরৎ শুভ্র সাজে।
মণ্ডপজুড়ে আলোর খেলা,
হাসির রোশনাই,
বন্ধু-স্বজন মিলেমিশে
আনন্দের সীমা নাই।
পূজা মানে ভালোবাসা,
পূজা মিলনমেলা,
পূজা মানে ভেদাভেদ ভুলে
হৃদয় মেলবার বেলা।
ধনী-গরিব একসঙ্গে আজ
আনন্দে হয় মাতোয়ারা,
সবার মুখে হাসি ফুটুক,
সুখে ভরুক ধরা।
বছর ঘুরে পূজা আসে,
আনন্দ দেয় প্রাণে,
মায়ের আশিস ছড়িয়ে পড়ুক
সবার ঘরের কোণে।
বিজয়ার সেই বিদায়বেলায়
চোখে জমে জল,
আবার এসো মা দুর্গা,
এই তো সবার বল।
পূজা মানে আনন্দধারা,
পূজা সুখের গান,
মায়ের আগমনে ভরে উঠুক
সবার হৃদয়-প্রাণ।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর