এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
এ সময় জ্বালানিমন্ত্রী সতর্ক করে বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১২৯ বার পড়া হয়েছে