সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হামে ৭ ও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনেই মারা গেছে ৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৯ হাজার ২০১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে এ সংখ্যা ছিল ৪৩। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। সেপ্টেম্বরে সংক্রমণ আরও বেড়ে যায়। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬।

এ ছাড়া জুনে ২ হাজার ৯০৬ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। বছরের প্রথম পাঁচ মাসের মধ্যে জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ২৫ হাজার ৬৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে মাসজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০