সারাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রীতি সুদৃঢ় করতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
পাবনায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ করলেন ছাত্রদল নেতা
কলিট তালুকদার, পাবনা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রীতি সুদৃঢ় করতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
পাবনা শহরের পাথরতলা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র উপহার প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে দুর্গাপূজার এই বিশেষ উপহার সামগ্রী তুলে দেন।
পূজা উপলক্ষে এই উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহারপ্রাপ্তরা। তারা জানান, উৎসবের দিনে এ ধরনের সহযোগিতা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং বঞ্চিতদের মুখে হাসি ফোটায়।
আয়োজক সাদ্দাম হোসেন জানান, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এই বস্ত্র বিতরণের মূল উদ্দেশ্য। সমাজ থেকে বৈষম্য দূর করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সে জন্য ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর