সাহিত্য
‘প্রতিচ্ছবি’ কবিতায় তানিয়া তনু মানুষের মুখোশ, মিথ্যা অভিনয়, স্বার্থপরতা ও সত্যকে আড়াল করার প্রবণতা তুলে ধরেছেন। রূপক ও প্রতীকী ভাষায় রচিত কবিতাটিতে মানুষের বাহ্যিক রঙিন রূপের আড়ালে লুকিয়ে থাকা ভিন্ন বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
প্রতিচ্ছবি
তানিয়া তনু
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
‘প্রতিচ্ছবি’ কবিতায় তানিয়া তনু মানুষের মুখোশ, মিথ্যা অভিনয়, স্বার্থপরতা ও সত্যকে আড়াল করার প্রবণতা তুলে ধরেছেন। রূপক ও প্রতীকী ভাষায় রচিত কবিতাটিতে মানুষের বাহ্যিক রঙিন রূপের আড়ালে লুকিয়ে থাকা ভিন্ন বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
তানিয়া তনু
তুমি আসলে ফানুস ছিলে,
মানুষ তো আর ছিলে না।
কত রঙে রঙিন তুমি,
কত তোমার মনের আকার!
সেথায় থাকে রঙিন ঘুড়ি,
যেমন খুশি তেমন নাচাও,
নানা রঙের ঘুড়ি ওড়াও,
মিথ্যে দিয়ে গল্প বানাও।
সত্যকে ঢেকে মিথ্যের জালে,
অভিনয় করো আড়ালে।
চোখ থাকতে অন্ধ যারা,
মুখ থাকতে বোবা,
তারাই তোমার স্বার্থসাথী,
একই রথের ঘোড়া।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর