সাপ্তাহিক 'বর্তমান সময়ের বাংলাদেশ'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পুরান ঢাকায় জমকালো আয়োজনে জাতীয় সাপ্তাহিক পত্রিকা বর্তমান সময়ের বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার বিপরীতে লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজধানীর পুরান ঢাকায় জাতীয় সাপ্তাহিক পত্রিকা বর্তমান সময়ের বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।
১৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় লালবাগ কেল্লার বিপরীতে লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
বর্তমান সময়ের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো. মামুন শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল চৌধুরী এবং দেশ-বিদেশে খ্যাতনামা ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. আনহারুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন লালবাগের ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তাসাদ্দেক হোসেন বাবলু, ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হাজী শফিউদ্দিন আহমেদ সেন্টু এবং ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা সাঈদ হাসান মিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিহারি বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হাজী মো. সাবের, ওল্ড ঢাকা ইয়ুথ ক্লাবের সভাপতি হাজী মো. রাশেদ হাসান এবং আলাউদ্দিন অ্যাগ্রো ফুড প্রোডাক্টের কর্ণধার হাজী মো. মারুফ আহমেদ আপেল।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সময়ের বাংলাদেশের বার্তা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম হাফিজ। বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সময়ের বাংলাদেশের সাফল্য কামনা করেন। পাশাপাশি পত্রিকাটির ভবিষ্যৎ অগ্রগতি ও উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্পাদক ও প্রধান সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের মাকে ‘শ্রেষ্ঠ মা’ এবং পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।
১৪৮ বার পড়া হয়েছে