সর্বশেষ

জাতীয়

ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলা এবং ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ লক্ষ্যে আধুনিক পরীক্ষাগার, উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

যুগের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ বন্ধ ও প্রতিরোধে বাহিনীগুলোকে দক্ষ ও প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাগারগুলোর সক্ষমতা ও কার্যক্রমের পরিসর বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিচারব্যবস্থায় মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতির ব্যবহার এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দেওয়া হয়।

তিনি জানান, চট্টগ্রামে পুলিশ সাইবার সেন্টার উদ্বোধন করা হয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা সম্প্রসারণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০