সারাদেশ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ রুম্পা ঘোষকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই দিন নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাহমুদুল হাসান। বুধবার জেলা প্রশাসন মুন্সীগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজদিখানে ইউএনও রুম্পা ঘোষের বিদায় সংবর্ধনা, নতুন ইউএনও মাহমুদুল হাসান
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ রুম্পা ঘোষকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই দিন নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাহমুদুল হাসান। বুধবার জেলা প্রশাসন মুন্সীগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মিজ্ রুম্পা ঘোষের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করা হয়। তিনি ২০২৫ সালের ৮ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সিরাজদিখানে কাজ করে আসছিলেন। বদলি সূত্রে পরবর্তী পদায়নের জন্য তাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, বিদায়ী ও নতুন দায়িত্বপ্রাপ্ত উভয় কর্মকর্তাই ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর উত্তরোত্তর কর্মজীবনের সমৃদ্ধি কামনা করা হয়।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর