সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: নাগরিকদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত গণশুনানিতে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে তিনি তাৎক্ষণিকভাবে একাধিক সমস্যার সমাধানের নির্দেশ দেন। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই গণশুনানিতে মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, দাবি এবং প্রত্যাশার কথা জেলা প্রশাসনের নিকট পেশ করেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মনোযোগ সহকারে প্রতিটি বিষয় পর্যালোচনা করেন।

উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য ছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট মুহূর্তেই প্রয়োজনীয় প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জটিল ও অন্যান্য দপ্তরের এখতিয়ারভুক্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নাগরিক সেবা পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই মুন্সীগঞ্জ জেলা প্রশাসন নিয়মিত এমন গণশুনানির আয়োজন করে আসছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০