সর্বশেষ

সাহিত্য

বড্ড ভয়

মঈনুল রনি
মঈনুল রনি

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমি ভয় পাই, বড্ড ভয়
হারাবার ভয়, আপন মানুষদের
হেরে যাবার ভয়, জীবনযুদ্ধে পদে পদে
বড্ড ভয় আমার, অবচেতন মনে,

বড্ড ভয়, ঘুমন্ত শিহরণে
চলে যাবার ভয়, দূরে বহুদূরে
ধরে রাখতে না পারার ভয়,
আজীবন আনমনে।
ভয়, কুড়ে কুড়ে খায়,
স্বাদ আহ্লাদ মাটি হয়।
আকুলতা, ব্যাকুলতা সব হারায়,
চাওয়াগুলো না পাওয়ায় মগ্ন রয়,
ভয়, বড্ড ভয়।
ছোট হবার ভয়, ছোট রওয়ার ভয়,
ভয়, ভালোবাসা না পাবার,
বড্ড ভয়, ভালোবাসতে না পারার,
হৃদয় দিয়ে, মন প্রাণ উজাড় করে।
পাপের ভয়, পাপিষ্ঠের জয়,
চিন্তার ভাঁজ, অহেতুক সাজ,
লোকলজ্জার ভয়,
সামাজিকতায় ক্ষয়।
ভয় পরীক্ষার, ভর্তির, চাকুরীর,
ভয় স্বপ্নের,
গাড়ি বাড়ি টাকা-কড়ির।
ভয় অসুস্থতার, ভয় কষ্টের,
ভয় অসম্মানের, ভয় অপবাদের,
অপচয়ের, অপসংস্কৃতির,
ভয় চলনে-বলনে,
অস্ফুট আস্ফালনে,
শয়নে ও স্বপনে,
জীবনে ও মরণে—
ভয়, বড্ড ভয়।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন