সাহিত্য
হে নিঃসঙ্গতা!
নিঃসঙ্গতার প্রতি
জন কিটস
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হে নিঃসঙ্গতা!
যদি আমাকে তোমার সাথেই বাস করতে হয়,
তা যেন ঝাপসা দালানকোঠার জটলাপূর্ণ স্তূপের মধ্যে না থাকে;
আমার সাথে চড়ো সেই খাড়া পথে,
অনুবাদক: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
প্রকৃতির মানমন্দিরে— যেখান থেকে উপত্যকা,
এর পুষ্পময় ঢাল, এর নদীর অচ্ছ ঢেউ,
মনে হতে পারে এক বিঘত;
আমি তোমার প্রহরা পালন করি
বৃক্ষশাখায় ঘেরা চাঁদোয়ার মধ্যে,
যেখানে হরিণের ক্ষিপ্র লাফে
শেয়াল মোজা ঘণ্টা ফুল থেকে বুনো মৌমাছি চমকে ওঠে ।
কিন্তু যাই হোক আমি সানন্দে তোমার সাথে এই দৃশ্যগুলো খুঁজে বের করব,
তবুও এক নিষ্পাপ মনের মিষ্টি আলাপ,
যার কথাগুলো পরিশীলিত চিন্তার প্রতিচ্ছবি,
এটিই আমার আত্মার তৃপ্তি;
আর নিশ্চয়ই তা হবে মানবজাতির প্রায় সর্বোৎকৃষ্ট পরমানন্দ,
যখন দুটি সমমনা আত্মা তোমার সান্নিধ্যে চলে যায় ।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর