সর্বশেষ

আন্তর্জাতিক

ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭, আহত ৬০ জনের বেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রোববার (১২ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বহু মানুষ আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার থেকে মরদেহ উদ্ধার

ব্যাংককের ওই বারে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ভেতরে থাকা অনেক মানুষ বের হওয়ার সুযোগ পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহের সংখ্যা ২৭। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর বারের ভেতরে থাকা লোকজন প্রধান দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজার আশপাশে আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই আটকা পড়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ভেতর থেকে আগুনের বড় বড় শিখা বের হচ্ছে। আতঙ্কিত মানুষকে দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। কয়েকজনকে আগুনে দগ্ধ অবস্থায়ও দেখা গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ব্যাপক প্রাণহানি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী।

এ ছাড়া ৬০ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন