সর্বশেষ

সাহিত্য

বড্ড অভিমানী

মঈনুল রনি
মঈনুল রনি

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
করো যদি কারো ক্ষতি
জেনে নিও হবে না গতি
শান্তি পাবে না এক রত্তি
জীবন যাবে অধোগতি।
মঈনুল রনি

কাউকে যদি দাও কষ্ট
সুখ হবে তোমার বিনষ্ট
অহেতুক করো যদি কাউকে অবহেলা
পৃথিবী তোমায় নিয়ে করবে খেলা।

যদি করো কাউকে অপমান
হারাতে হবে শীঘ্রই মান সম্মান
যদি হৃদয়ে ভর করে অহমিকা
অপেক্ষমান জীবন জুড়ে বিভীষিকা।

যদি ছড়াও হিংসা বিদ্বেষ
মনের শান্তি হবে যে নিঃশেষ।
পাপী পাবে পাপের শাস্তি
বিচারহীনতায় সমাজে অনাবিল অস্বস্তি ।

ক্ষমা যদি না করো ভুল ভ্রান্তি
মানব সভ্যতা ফিরে পাবে না প্রশান্তি
ছড়াও যদি বিশ্বজুড়ে হতাশা আর গ্লানি
করবেনা ক্ষমা এ পৃথিবী,সে যে বড্ড অভিমানী।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন