সাহিত্য
নারীর বয়স নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ মানসিকতা ও অযৌক্তিক বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে কবিতা ‘সময় যেন শত্রু’। ত্রিশ পেরোলেই নারীর যৌবন কিংবা সম্ভাবনা শেষ হয়ে যায়—এমন ধারণার বিপরীতে কবিতায় উঠে এসেছে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, স্বাধীনতা ও নতুন করে স্বপ্ন দেখার বার্তা। কবি মনে করিয়ে দিয়েছেন, বয়স কেবল একটি সংখ্যা; জীবনের সৌন্দর্য ও সম্ভাবনা কোনো নির্দিষ্ট বয়সে থেমে থাকে না।
সময় যেন শত্রু
লাকি জাদু
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীর বয়স নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ মানসিকতা ও অযৌক্তিক বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে কবিতা ‘সময় যেন শত্রু’। ত্রিশ পেরোলেই নারীর যৌবন কিংবা সম্ভাবনা শেষ হয়ে যায়—এমন ধারণার বিপরীতে কবিতায় উঠে এসেছে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, স্বাধীনতা ও নতুন করে স্বপ্ন দেখার বার্তা। কবি মনে করিয়ে দিয়েছেন, বয়স কেবল একটি সংখ্যা; জীবনের সৌন্দর্য ও সম্ভাবনা কোনো নির্দিষ্ট বয়সে থেমে থাকে না।
লাকি জাদু
বয়স ত্রিশ পার,
যৌবনেরই হিসাব কষে
সমাজ বারবার।
ত্রিশ পেরোনো মানেই কি
ফুরিয়ে যাওয়া কাল?
বয়স কি আর মাপতে পারে
হৃদয় কত বিশাল?
সময় শত্রু নয় গো আসলে,
শত্রু মানুষের চোখ,
নারীকে যে মানুষ ভাবে না—
তার বিবেকেই শোক।
সময় তো শুধু নদীর মতো
বয়ে চলে আপন মনে,
শত্রু সে নয়, শত্রু যারা
বিচার করে ক্ষণে ক্ষণে।
নারীর বয়স নিয়ে যাদের
এত হিসাব-নিকাশ,
নিজের মনের সংকীর্ণতাই
তাদের আসল সর্বনাশ।
ত্রিশ পেরিয়ে নারী মানে
নতুন ভোরের আলো,
নিজের পায়ে দাঁড়ানোর সাহস,
নিজেকে বাসা ভালো।
চল্লিশেও স্বপ্ন ফোটে,
পঞ্চাশেও বসন্ত,
বয়স শুধু সংখ্যামাত্র,
জীবন তো অনন্ত।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর