সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সরিষা চাষে প্রণোদনা বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে সরিষা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর আওতায় জেলার ২৩ হাজার প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ হাজার ৫০০ এবং ভুল্লি উপজেলায় ১ হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বীজ বিতরণ করা হবে। প্রতিটি কৃষক সরিষা বীজের পাশাপাশি বিনামূল্যে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ভুল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল মুজাহিদসহ স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

চলতি ২০২৬-২৭ মৌসুমে জেলার সাতটি উপজেলায় ২৩ হাজার কৃষককে সরিষা চাষের জন্য সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে, যা গত মৌসুমের ১৫ হাজার কৃষকের তুলনায় ৮ হাজার বেশি। এ বছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৭ হাজার ৫০৬ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি বিভাগ সূত্রে আরও জানা যায়, স্থানীয়ভাবে ভোজ্যতেল উৎপাদন বাড়িয়ে ভোক্তাদের কাছে স্বাস্থ্যকর তেল পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলায় ৬টি এবং সদর উপজেলায় ২টি সরিষা মাড়াই মেশিন সরবরাহ করা হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০