সর্বশেষ

সারাদেশ

নিরাপত্তাহীনতায় খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ প্রধান প্রধান রুটের বাস স্থগিত রাখা হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।

পরিবহন মালিক সমিতির সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ, যশোর, নড়াইল ও ফরিদপুর সড়কের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষ করে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে পরিচালিত রুটটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দূরপাল্লার সব টিকিট ও সিডিউল বাতিল করা হয়েছে।

খুলনা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. মোকাম্মেল হোসেন জানান, যাত্রী ও বাসের সার্বিক নিরাপত্তার কথা ভেবেই বাস চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিবেশ স্বাভাবিক হলেই পুনরায় বাস চালুর উদ্যোগ নেওয়া হবে।

নগরীর সোনাডাঙ্গা প্রধান বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে থমথমে অবস্থা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজবাড়ীসহ বিভিন্ন দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। আগে থেকে কেনা টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে বাস কর্তৃপক্ষ। তবে খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা ও খুলনা-কয়রা রুটে লোকাল যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০